শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

দৌলতপুরে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ 

মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১:৫৯ অপরাহ্ন

মানিকগঞ্জের দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুক্রবার (১০জুলাই)  ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শাহজাহান সিরাজ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি প্রবীর বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার,
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, সাবেক সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস রহমান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন, নগদ অর্থ ও চাল বিতরণ করেন। পরে উপজেলা হলরুমে প্রধান অতিথি স্কুল শিক্ষার্থীদের মাঝে নতুন ব্যাগ ও কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি পণ্য, গাছের চারা বিতরণ করেন।প্রধান অতিথি বলেন, বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সহায়তা কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি জানান, ভাঙনকবলিত এলাকায় জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে। পাশাপাশি স্থায়ী নদীরক্ষা বাঁধ নির্মাণের কাজও দ্রুত বাস্তবায়ন করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর