শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নলডাঙ্গা পৌরসভার কুটিরপাড়া এলাকায় পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু বমু বিলছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত রুহিয়ায় মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা আহবায়ক কমিটি গঠন নাগরপুর-চৌহালীর নদীভাঙন কবলিত অসহায় মানুষের পাশে ইত্তিহাদুল উলামা ওয়াল হুফফাজ রুহিয়ায় গৃহপালিত প্রাণী চিকিৎসক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত অভয়নগরে টাকার অভাবে থমকে দাড়িয়েছে, বিএনপি নেতা ইদ্রিস আলী মোল্লার জীবন  মানিকগঞ্জে ১৬ বছরের কিশোর হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ শ্বাসরোধে হত্যার দাবি পিবিআইয়ের

এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:২০ অপরাহ্ন

পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বেলা ১১টায় পাবনার শহরতলীর জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের মাঝে এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এবিএস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বৃক্ষপ্রেমী রোটা. মো. আলতাফ হোসেন। তিনি বলেন, পাবনা এবিএস ফাউন্ডেশন কমিউনিটি এলাকায় শোভাবর্ধনকারী, বিলুপ্তপ্রায়, ঔষধী, ফলদ বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করে আসছে। সে ধারায় আজ আমাদের এই ক্ষুদ্র আয়োজন। তিনি আরও বলেন, শুধু গাছ লাগালে হবে না, এর সঠিক পরিচর্যা করতে হবে। গরু ছাগলের আক্রমণ থেকে রক্ষার জন্য ভালোভাবে ঘেরা দিতে হবে। চারা যেন হেলে না পড়ে তার জন্য ব্যবস্থা নিতে হবে, খুঁটি দিতে হবে, পানি ঢালতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শুভেচ্ছা বলেন, আসুন আমরা সবাই মিলে পরিবেশ রক্ষায়, ধরিত্রী রক্ষায়, সবুজ বাংলাদেশ গড়াতে প্রত্যেকে মাথাপিছু একটি করে গাছ লাগাই।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দ্বীপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. মহরম আলী, বিশিষ্ট সমাজ সেবক মো. আব্দুস সাত্তার মৃধা প্রমূখ।
এসময় গ্রীন টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুর রহমান, মো. সাইফুল ইসলাম, মো. ফিরোজ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ আর অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দেড় শতাধিক বিভিন্ন জাতের কলমের আম, কাঁঠাল, পেয়ারা, নিম, কাঠবাদাম, সোনালু, ঝাউ, অর্জুন, পাইন্না, বকুলের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর