শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

চাটমোহরে মাদক বিরোধী অভিযানে যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের সাজা

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৩:১২ অপরাহ্ন

পাবনা চাটমোহর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে এক যুবককে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাকে মাদক সেবনের দায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।
আটককৃতের নাম মোঃ রমজান আলী (৩৩)। তিনি কুমারগাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে এবং চাটমোহর উপজেলার কুমারগাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শনিবার (০৪ জুলাই ২০২৬) চাটমোহর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে কুমারগাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার বিচার সম্পন্ন হয়। আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রায় ঘোষণার পর আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে পাবনা জেল কারাগারে পাঠানো হয়েছে।
চাটমোহর থানা পুলিশের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর