মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

চাটমোহর থানার নতুন ওসি মোঃ অলিউর রহমান

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১:৫৫ পূর্বাহ্ন

পাবনার চাটমোহর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ অলিউর রহমান। সোমবার (১ জুন ২০২৬) তিনি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে তিনি পাবনা রিজার্ভ অফিসে কর্মরত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা অলিউর রহমানের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

উল্লেখ্য, চাটমোহর থানার আগের ওসি মোঃ গোলাম মোস্তফা গত ৪ এপ্রিল বগুড়ার কাহালু থানা থেকে যোগদান করেছিলেন। জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা গোলাম মোস্তফা ৩০ এপ্রিল বদলি হয়ে গেলে তার স্থলাভিষিক্ত হন মোঃ অলিউর রহমান।

পুলিশের এই রদবদল চাটমোহর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করবে বলে স্থানীয়দের মধ্যে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর