রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারী উপজেলা হতে প্রকৌশল,মেডিকেল,বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা সাপাহারে সরকারি আশ্রয়ন প্রকল্পের বসতবাড়িতে হামলা ও ভাংচুর অভয়নগরে ভাড়া নেওয়ার ফাঁদে ফেলে ভ্যান ছিনতাই, মারধর করে টাকা লুট গ্রাম কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ, কৃতী সম্মাননা , ঈদ উপহার বিতরণ ও পুনর্মিলনী অনুষ্ঠিত দৌলতপুরে দেবরের  হাতে ভাবি ভাতিজা খুন ইসলামী আদর্শে ছাত্র ও যুবসমাজ গঠনের আহ্বান, নাগরপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত  চাটমোহরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘কৃষক ঈদ আনন্দমেলা’ হান্ডিয়ালে এম এ সামাদ টেকনিক্যাল এন্ড বি এম কলেজের রজত জয়ন্তী উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গ্রাম কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ, কৃতী সম্মাননা , ঈদ উপহার বিতরণ ও পুনর্মিলনী অনুষ্ঠিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ৩১ মে, ২০২৬, ১:৩৬ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার সমাজ বাজারে অবস্থিত গ্রাম কল্যাণ সংস্থার উদ্যোগে শনিবার (৩০ মে) আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়ের হলরুমে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ, গৌরবময় কর্মজীবনে সফলতায় সম্মাননা স্মারক প্রদান, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহিম (কালু)। তিনি তার বক্তব্যে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়েই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

গ্রাম কল্যাণ সংস্থার সভাপতি ডাঃ মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান।

অনুষ্ঠানে এলাকার মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ উপহার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়াও জাতীয় প্রতিবন্ধী যুব উন্নয়ন ফোরাম এর
সকল কাগজপত্র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মীর লালনের হাতে হস্তান্তর করেন প্রধান অতিথি মোঃ আঃ রহিম কালু।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী রাশিদুল ইসলাম হেলাল, আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মোঃ শরিফুল ইসলাম, নিমাইচড়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল ওহাব, মিজানুর রহমান সমাজী মাস্টার, সাবেক ইউপি সদস্য রুহুল আমীন, সমাজসেবক আব্দুল জব্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর