শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে গোপালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দলীয় কার্যালয়ে এমপি জালাল উদ্দিনের মোবাইল ফোন নিখোঁজ স্মৃতিচারণা-আড্ডায় হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ঐতিহাসিক বড়াল ব্রিজ খেলার মাঠে শুরু হলো দি বুলবুল সার্কাস ও মেলা গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ পাকুন্দিয়ায় আলোচিত জুবায়ের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ১ চাটমোহরে ভেজাল দুধ কারখানার বিরুদ্ধে অভিযোগের পর সন্ত্রাসী হামলা, সাতজন আহত পাকুন্দিয়ায় যুবায়েরকে কুপিয়ে হ/ত্যা; জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবী পরিবারের

ঐতিহাসিক বড়াল ব্রিজ খেলার মাঠে শুরু হলো দি বুলবুল সার্কাস ও মেলা

মোঃ সুজন আহমেদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৩০ মে, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঐতিহাসিক বড়াল ব্রিজ খেলার মাঠে তরঙ্গ সাংস্কৃতিক নাট্যগোষ্ঠীর উদ্যোগে শুরু হয়েছে দি বুলবুল জয়ার সার্কাস ও মেলা। শনিবার বিকেল ৬ টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সিরাজগঞ্জ পাবনার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা। তবে জরুরি কাজের কারণে তিনি ঢাকায় অবস্থান করায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গড়া উপজেলা বিএনপি’র আহবায়ক নূর মুজাহিদ স্বপন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হীরক,ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ,সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান এবং সাবেক পৌর বিএনপি সভাপতি শামসুল হক সহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, দীর্ঘদিন পর ভাঙ্গুড়ায় এমন একটি মেলা অনুষ্ঠিত হচ্ছে। তাই মেলাকে ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা, হইচই, সংঘাত বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে মেলায় কোনো ধরনের অশ্লীলতা বা অসামাজিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠান উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম। এ সময় ওসি জানান, মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বক্ষণ মেলাটি মনিটরিং করবে এবং দর্শনার্থীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয়দের মধ্যে মেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকরা আশা করছেন, সার্কাস ও মেলাটি সব শ্রেণি-পেশার মানুষের জন্য বিনোদনের একটি আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর