বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

আটঘরিয়ায় পলিথিনে মোড়ানো বটগাছের শিকড়ের মাঝ খান থেকে মুর্তি উদ্ধার

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার ডেঙ্গাগ্রাম হাইস্কুলের সামনে থেকে আনুমানিক ৫০০ গ্রাম (হাফ কেজি) ওজনের একটি গোল্ডেন কালারের স্কুল ছাত্রীর কুড়িয়ে পাওয়া মুর্তি উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার(২৬ মে) বেলা ১ টার সময় ডেঙ্গাগ্রাম রতন আলীর বাড়ি থেকে কুড়িয়ে পাওয়া মুর্তি পুলিশ উদ্ধার করে থানায় আনে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার ডেঙ্গাগ্রাম বাজার সংলগ্ন রতন আলীর মেয়ে রুকাইয়া খাতুন(৯) গত রবিবার (২৪ মে) দুপুরে বান্ধবীদের সাথে নিয়ে ডেঙ্গাগ্রাম হাইস্কুলের সামনে বটতলায় খেলা করছিলেন।
এসময় বটগাছের শিকড়ের দুই মাঝ খানে পটেটো চিপ প্যাকেটে মোড়ানো একটি বস্তু দেখতে পাই। মোড়ানো প্যাকেটটি খুলে দেখতে পায় গোল্ডেন কালারের মুর্তি। সে  আনন্দ করতে করতে কাউকে না জানিয়ে বাড়িতে চলে আসে এবং মূর্তিটি তুলে দেয়।
আজ মঙ্গলবার (২৬মে) সকালে মুর্তি পাওয়ার বিষয়টি এলাকাবাসির মধ্যে জানাজানি ও কৌতূহল সৃষ্টি করে। পরে আটঘরিয়া থানা পুলিশকে খবর দিলে রতন আলীর বাড়ি থেকে কুড়িয়ে পাওয়া মুর্তি উদ্ধার করে থানায় আনা হয়।
রুকাইয়া খাতুন বলেন, আমি বেলা ১টার সময় বান্ধবীদের নিয়ে প্রতিদিন মত স্কুলের সামনে বটগাছতলা খেলছিলাম।  তখন বটগাছের দুই শিকড়ের মাঝ খানে একটি পটেটো প্যাকেট দেখতে পাই।
কৌতুক হল বশত বস্তুটি তুলে খুলে দেখি ভিতরে একটি ভাড়ি গোল্ডেন রংয়ের একটি মুর্তি। মুর্তি পেয়ে আমি খুশি হয়ে বাড়িতে নিয়ে যাই। এবং আমার বাবা ও দাদাকে জানাই।
রুকাইয়ার দাতা আব্দুল মান্নান বলেন, আমার নাতনী স্কুলের মাঠের সামনে বটগাছতলা খেলা করছিল। পলিথিনে প্যাচানো একটি বস্তু দেখতে পায় এবং খুলে দেখে হিন্দু মেয়ে মুর্তি।
আমাদের জানালে প্রথমে নিজের নিরাপত্তার জন্য ব্যাপারটি গোপন করি। পরে এলাকার মধ্যে এবিষয়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হলে স্থানীয়দের অবহিত করা হয়। পরে থানা পুলিশকে জানানো হলে মুর্তি নিয়ে যায়।
এবিষয়ে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনা স্থলে গিয়ে একটি মুর্তি উদ্ধার করা হয়েছে। বিষয়টি অত্যান্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
উদ্ধারকৃত বস্তটি পরীক্ষার মাধ্যমে এর প্রকৃত ধাতু মুল্য এবং উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি মুর্তিটি কিভাবে এলো সে বিষয়ে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর