বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

আটঘরিয়ায় অসহায়, হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন বিএনপির নেতা আরিফ হোসেন

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক দেবোত্তর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য  আরিফ হোসেন ৫০০ অসহায়, হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
সোমবার (২৫ মে) বিকালে গোড়রী বিএনপির  কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এসময় অসহায় দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে আরিফ হোসেন বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষা দেয়। সমাজের সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ নিহিত। আমরা চাই, ঈদের আনন্দ সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যাক।
তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, মানবিক ও সম্প্রীতির সমাজ গড়ে তোলা সম্ভব। ঈদ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।
দেবোত্তর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আরজু বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, মহিমা ও ভালোবাসার নিদর্শন। আমরা সকল শ্রেণির সাধারণ মানুষকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই।
স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর