বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে জামায়াতের নেতা রাহাত আটক

‎‎ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৫ মে, ২০২৬, ২:১৫ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের চড়গড়গড়ি এলাকায় চার বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে রাহাত প্রামাণিক (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২৩ মে) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত রাহাত প্রামাণিক ওই এলাকার মৃত পিরু আলী প্রামাণিকের ছেলে বলে জানা গেছে। ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি প্রতিবেশী হওয়ায় প্রায়ই শিশুটিকে কোলে নিয়ে বিভিন্ন অশোভন আচরণ করতেন। শনিবার দুপুরে শিশুটি বাড়ির সামনে খেলাধুলা করার সময় তাঁকে আদর করার কথা বলে নিজের বাড়িতে নিয়ে যান রাহাত প্রামানিক। পরে ঘরের ভেতরে শিশুটির সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করা হয় বলে অভিযোগ উঠে এসেছে। এসময় শিশুটির কান্নার শব্দ শুনে তাঁর মা সেখানে গেলে অভিযুক্ত তাঁকে ছেড়ে দেন। পরে মেয়ের কাছ থেকে ঘটনার বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা ঈশ্বরদী থানায় লিখিত এজাহার দায়ের করেন। শিশুটির বাবা বলেন, ঘটনার পরপরই থানায় লিখিত এজাহার দায়ের করা হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত রাহাত প্রামানিক কে গ্রেপ্তার করেন পুলিশ। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে  গ্রেফতার করে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর