বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

চাটমোহরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত পলাতক

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: বুধবার, ২০ মে, ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলায় টাকার লোভ দেখিয়ে ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর গ্রামে। অভিযুক্ত মোঃ আব্দুল জলিল (৪৮), মৃত মিয়াজান প্রামাণিকের ছেলে।
ছাত্রীটি মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের শামসুল হকের মুদি দোকান থেকে আইসক্রিম কিনে বাড়ি ফিরছিল। পথে আব্দুল জলিল তাকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে ডেকে নেন। বাড়িতে নিয়ে গিয়ে তিনি জোরপূর্বক ওই নাবালিকাকে ধর্ষণ করেন বলে অভিযোগ।
ঘটনা জানাজানি হলে অভিযুক্ত আব্দুল জলিল পালিয়ে যান।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে চাটমোহর থানায় বুধবার (২০ মে) ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা জানান, “মামলা রেকর্ড হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। নিরাপত্তাহীনতা নিয়ে স্থানীয় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর