সোমবার (১৮ মে) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গত এপ্রিল মাসের সার্বিক কর্মদক্ষতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে পাবনা জেলা পুলিশ সুপার ছুফি উল্লাহ মো. আশাদুর রহমানের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মানসূচক ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন। এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, ঈশ্বরদী থানার পুরো টিমের। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণকে সর্বোচ্চ পুলিশি সেবা দিতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের আস্থা অর্জনে আরও দায়িত্বশীলভাবে কাজ করবো।