রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

প্রান ভয়ে পালিয়ে বেড়াচ্ছে ভূমিহীন লিয়াকত গণমাধ্যমে সংবাদ প্রচারের দ্বিতীয় দফায় হামলা, মারপিট, ভাংচুরের অভিযোগ

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের মাজপাড়া পূর্বপাড়া নতুনহাট গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরকে কেন্দ্র করে
গণমাধ্যমে সংবাদ প্রচারের পর ভূমিহীন লিয়াকত আলীর পরিবারের ওপর দ্বিতীয় দফায় হামলা, মারপিট, ভাঙচুর, নিরাপত্তা না পেয়ে প্রাণ ভয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
তবে যে কোনো মুল্যে তাকে বসত ভিটা থেকে উচ্ছেদ করা হবে বলে আরও অভিযোগ করেন স্থানীয় বিএনপির নেতার বিরুদ্ধে।
পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্বপাড়া নতুনহাট এলাকার লিয়াকত আলীর পারিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এই ঘটনায় গত ১১ মে লিয়াকত আলী বাদী হয়ে রবিউল ইসলাম, সিদ্দিক মোল্লা, হামিদ মোল্লা ও সাজন খাতুন এই ৪ জনকে আসামী করে আটঘরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে,  প্রথম দফায় বিবাদীগণের হামলার ঘটনায় লিয়াকত আলীর স্ত্রী রুপালি খাতুন বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ফলে বিবাদীগণ ভুক্তভোগীদের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এমতবস্তায় তাদের নিষেধ করতে গেলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে লিয়াকত আলী, তার স্ত্রী এবং ছেলেকে কিল, ঘুষি মারে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে জখম করে।
ভুক্তভোগী লিয়াকত আলী জানান, মাজপাড়া পূর্বপাড়া মৌজার, আরএস খতিয়ান নং ১ এর ৩২৯ নং দাগে, ৫ শতাংশ খাস জমির উপর সরকারিভাবে বসবাসের প্রত্যয়ন পত্র গ্রহণ করে, গত তিন দশক ধরে বসবাস করছেন এবং তিনি নিয়মিত ইউনিয়ন পরিষদের ট্যাক্স পরিশোধসহ ৫০২ হোল্ডিং নম্বরের আওতাধীন সেখানে বসবাস করে আসছেন।
বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টায় বিবাদীরা ইতিপূর্বেও ভূমিহীন লিয়াকত আলীর পরিবারকে প্রাণ নাশের হুমকি প্রদান করেছিল। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে, ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর