শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

চাটমোহর প্রিমিয়ার লীগ (সিপিএল)-২০২৬: খেলোয়াড় নিলাম সম্পন্ন

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

চাটমোহর প্রিমিয়ার লীগ (সিপিএল)-২০২৬ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছে। প্রায় শতাধিক রেজিস্ট্রেশনকৃত খেলোয়াড়ের উপস্থিতিতে লটারির মাধ্যমে দলবদলের এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।
১৩ মে বুধবার সন্ধ্যা ৭টায় চাটমোহর পৌর সদরের একটি রেস্টুরেন্টে চাটমোহর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এ নিলাম অনুষ্ঠিত হয়।
নিলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটমোহর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাসেল শেখ। আলোচনা সভায় বক্তব্য রাখেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফ হেলাল চাটমোহর স্পোর্টস একাডেমির আহ্বায়ক তৌহিদুল ইসলাম তাজুল সহ আরও অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাটমোহর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ।
নিলামের মাধ্যমে খেলোয়াড়দের বিভিন্ন দলে বণ্টন করে সিপিএল-২০২৬ এর জন্য প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এবারের লীগকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করতে এই ধরনের স্বচ্ছ নিলাম পদ্ধতি অনুসরণ করা হয়েছে।
উল্লেখ্য, চাটমোহর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ লীগে স্থানীয় ক্রিকেটের মান উন্নয়ন ও নতুন প্রতিভা বের করে আনার লক্ষ্য রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর