শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

ঈশ্বরদীতে স্কুলছাত্রীদের রহস্যজনক অসুস্থতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

পাবনার ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে রহস্যজনকভাবে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অবস্থার অবনতি হলে দুই ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য  রাজশাহীতে প্রেরণ করা হয়। বুধবার (১৩ মে) ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা আদেশে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে আহ্বায়ক করে ৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটিতে স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, থানা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।কমিটিকে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সন্ধ্যা পরে দশম শ্রেণীর ছাত্রী আঁখি আক্তার ও ঋতুর অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার (১৩ মে) দুপুরে বিদ্যালয়ের বালিকা শাখার একটি শ্রেণিকক্ষে হঠাৎ করে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। পরে ৫০-৬০ জন শিক্ষার্থীকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর