শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

আটঘরিয়া পৌর জামায়াতে ইসলামী”কর্মী টিএস” অনুষ্ঠিত

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১:১৮ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলাম আটঘরিয়া পৌর শাখার আয়োজনে “কর্মী টিএস” ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৫ মে) শুক্রবার সকাল সাড়ে নয়টায় উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “কর্মী টিএস” প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা-৪,(আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে আমীর মাওলানা অধ্যাপক আবু তালেব মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি হাফেজ মাওলানা মোঃ আমিরুল ইসলাম, উপজেলা জামায়াতে আমীর মাওলানা নকিবুল্লাহ, সেক্রেটারি আব্দুল আলিম মাসুদ,
চাঁদভা ইউনিয়ন জামায়াতের  সাবেক সেক্রেটারি সাইদুল ইসলাম মোল্লা, সাবেক উপজেলা জামায়াতের আমীর নাসির উদ্দীন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া পৌর জামায়াতে ইসলামী আমীর মামুনুর রহমান লিটন। এসময় ইউনিয়ন জামায়াতে সভাপতি/ সম্পাদক , ওয়ার্ড জামায়াতে সভাপতি, সম্পাদক,  পৌর ওয়ার্ডের সভাপতি/সম্পাদক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর