বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

জীবন দিয়ে হলেও পাবনা-৩-এর উন্নয়ন করব: এমপি আরিফা সুলতানা রুমা

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: বুধবার, ১৩ মে, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন

চাটমোহর (পাবনা)সংরক্ষিত নারী আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এমপি বলেছেন, “জীবন দিয়ে হলেও পাবনা-৩ এর অবহেলিত এলাকার উন্নয়নে কাজ করব।”
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় চাটমোহর ঐতিহাসিক বালুচর মাঠ সংলগ্ন মঞ্চে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবেগঘন বক্তব্যে এমপি রুমা
অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে এমপি আরিফা সুলতানা রুমা বলেন, “আপনারা শুধু বলুন কোথায় কী উন্নয়ন করতে হবে। আপনাদের সাথে হাতে হাত ধরে গ্রাম-গঞ্জে, মাঠে-ঘাটে ঘুরে এলাকার উন্নয়নে অবদান রাখতে চাই।”
তিনি আরও বলেন, “আপনাদের দোয়া ও ভালোবাসায় আজকের রুমা হয়েছি। আমি আপনাদের সন্তান, আপনাদের বোন। আপনাদের সাথেই থাকতে চাই। আমাকে আপনাদের সন্তান-বোন-ভগ্নি হিসেবে দেখবেন। কোথায় কী করতে হবে, আমাকে জানাবেন।”
অনুষ্ঠানের শুরুতে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামীন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানসহ মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দ, পিতা-মাতা এবং পাবনা-৩ এলাকার নেতা-কর্মী ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জনতার উষ্ণ অভ্যর্থনা
ঢাকা থেকে সড়কপথে বিকেল ৫টার দিকে কাছিকাটা টোলপ্লাজায় পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করেন। পরে মোটরসাইকেল শোভাযাত্রা ও স্লোগানে মুখরিত হয়ে তাকে চাটমোহরে নিয়ে আসা হয়। ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে জনগণের সঙ্গে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন এমপি রুমা।
চাটমোহরে পৌঁছে প্রথমেই তিনি আফ্রাতপাড়া কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত করেন এবং দোয়া করেন। পরে চাটমোহর খেলার মাঠ সংলগ্ন মঞ্চে পৌঁছালে নেতা-কর্মীরা ফুলের মালা ও ফুলের তোরা দিয়ে তাকে আন্তরিকভাবে বরণ করেন।
অনুষ্ঠানে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমপি আরিফা সুলতানা রুমার এই সফরকে পাবনা-৩ এলাকায় নতুন উন্নয়নের প্রত্যাশা জাগিয়ে তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর