বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

চাটমোহরে সংরক্ষিত মহিলা আসনের এমপির সঙ্গে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময়

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: বুধবার, ১৩ মে, ২০২৬, ৬:১৪ অপরাহ্ন

পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা চাটমোহর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
১৩ মে (বুধবার) চাটমোহর উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।
সভায় এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি, সরকারি কার্যক্রমের গতি বাড়ানো এবং স্থানীয় জনগণের সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, “জনগণের দাবি ও প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এলাকার উন্নয়ন এবং সেবার মান বাড়াতে সবাইকে দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে।”
তিনি সকল কর্মকর্তা-কর্মচারীদের এলাকার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ধরনের মতবিনিময় সভা জনসেবা আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর