বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রুহিয়ায় জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওয়াপাড়া পৌরসভার তথ্যসেবা কেন্দ্রের আড়ালে সিন্ডিকেট পাবনায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর মামলা চৌহালী উমারপুরবাসীর দাবি পূরণে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের বিএসসি আটঘরিয়ায় এস,এস,সি,দাখিল, ভোকেশনাল, A+ ও জুনিয়র বৃত্তি প্রাপ্ত ৯০জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দৌলতপুরে চরমাস্তুল মুন্সি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন লোকমান হোসেন স্কাউটের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

আটঘরিয়ার একদন্তে অভ্যন্তরীণ কোন্দলে যুবক গুলিবিদ্ধ

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৩ মে, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্তে অভ্যন্তরীণ কোন্দলে আরজু (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। তার পিতার নাম সাইফুল ইসলাম ছায়া।
ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাত ১২ টার দিকে চকচৌকিবাড়ি (পরানপুর) গ্রামে।
পারিবারিক সুত্র ও এলাকাবাসী  জানায়, আরজুর সাথে  একই গ্রামের মৃত আলাউদ্দিন  সরদারের  ছেলে  সুজন সরদারের দীর্ঘ দিনের বন্ধুত্ব ছিল। ঘটনার রাতে দুইজন ঈদগাহর কাছে পৌঁছিলে কে বা কারা গুলি করলে আরজুর পায়ে গুলি লেগে গুরুতর জখম হয়।
সুজন সরদার আরজুর বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন ছুটে এসে আরজুকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এবিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং ঘটনার ক্লু বের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর