বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রুহিয়ায় জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওয়াপাড়া পৌরসভার তথ্যসেবা কেন্দ্রের আড়ালে সিন্ডিকেট পাবনায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর মামলা চৌহালী উমারপুরবাসীর দাবি পূরণে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের বিএসসি আটঘরিয়ায় এস,এস,সি,দাখিল, ভোকেশনাল, A+ ও জুনিয়র বৃত্তি প্রাপ্ত ৯০জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দৌলতপুরে চরমাস্তুল মুন্সি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন লোকমান হোসেন স্কাউটের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

ভাঙ্গুড়ায় পাবনার নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

পাবনা জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এর সাথে ভাঙ্গুড়ায় কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধী জনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১০:৩০ মিনিটে উপজেলা পরিষদ হল রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাকিউল আযম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাঃ হালিমা খানম, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শারমিন জাহান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ রোমানা আক্তার রোমিও,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মো. রায়হান আলী,উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হীরক,পোরব বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম,উপজেলা জামাতের আমির মো. মহির উদ্দিন, এছাড়াও সভায় ভাঙ্গুড়া উপজেলার সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ,ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা সভায় উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড,উপজেলার রাস্তাঘাট, কালভার্ট ও ব্রিজ নির্মাণ ও সংস্কার, কৃষি উন্নয়ন, খামারিদের আধুনিক প্রশিক্ষণ এবং জনসেবামূলক অবকাঠামো উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।বক্তারা আরো বলেন সরকারি জমি অবৈধ দখলমুক্ত করার দাবি জানান। জেলা প্রশাসক সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর