বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রুহিয়ায় জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওয়াপাড়া পৌরসভার তথ্যসেবা কেন্দ্রের আড়ালে সিন্ডিকেট পাবনায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর মামলা চৌহালী উমারপুরবাসীর দাবি পূরণে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের বিএসসি আটঘরিয়ায় এস,এস,সি,দাখিল, ভোকেশনাল, A+ ও জুনিয়র বৃত্তি প্রাপ্ত ৯০জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দৌলতপুরে চরমাস্তুল মুন্সি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন লোকমান হোসেন স্কাউটের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

ফরিদপুরে মাধ্যমিক স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেহেদী হাসান, ফরিদপুর(পাবনা):
আপডেট সময়: সোমবার, ১১ মে, ২০২৬, ৭:৪০ অপরাহ্ন

পাবনার ফরিদপুর উপজেলায় মাধ্যমিক স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইমামা বানিনের সভাপতিত্বে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

“জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে” শীর্ষক বিষয়কে সামনে রেখে উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করে ফরিদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুহাম্মদ আলী আছগার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মাহমুদা সুলতানা, ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ ফয়েজ উদ্দিন মৃধা, মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আতিকুজ্জামান এবং ফরিদপুর প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব মোঃ আব্দুল হাফিজ।

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। যুক্তি, উপস্থাপনা ও তথ্যভিত্তিক বক্তব্যে প্রাণবন্ত ও হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার মধ্য দিয়ে বনওয়ারীনগর সরকারি সি.বি পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে নজরুল আফজাল স্কুল অ্যান্ড কলেজ রানারআপ হয়।

প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন। পরে সভাপতি সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর