পাবনার ফরিদপুরে মাদকদ্রব্য গাঁজা সেবনের দায়ে একজন মাদক সেবীকে ছয় মাসে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মোঃ গোলাপ মোল্লার ছেলে মোঃ মোখলেস মোল্লা ( ৪০) ডেমরা ইউনিয়নের ডেমরা গ্রামের বাসিন্দা।
গতকাল সোমবার ডেমরা ইউনিয়নের চরপাড়া আবুল কাশেম আনসারীর মাজারের পাশে গাঁজা সেবন করে জনসাধারণের সাথে বিরক্তকর আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাকে আটক করা হয়। পরে সহকারি কমিশনার ভূমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য আইন ২০১৮ সালের ৩৬ (৫) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় মোখলেস মোল্লাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন,পেশকার মো: জমিরউদ্দীন, মো: শাহানুর আলম সহ ফরিদপুর থানার এস আই ওয়াজেদ আলী, এ,এস,আই রফিক ও থানার অন্যান্য সদস্যরা। আসামিকে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।