শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

চাটমোহরে ধান উড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নারী শ্রমিকের মৃত্যু

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:০৩ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলায় উঠানে ধান উড়ানোর সময় বিদ্যুতায়িত হয়ে এক নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত তাসলিমা খাতুন (৩৫) উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার (৮ মে ২০২৬) বিকেল ৫টার দিকে একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে জাহাঙ্গীরের বাড়ির উঠানে ধান উড়ানোর ফ্যানে সংযোগ দিতে গিয়ে তাসলিমা খাতুন বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
এ ধরনের অসাবধানতার কারণে বিদ্যুৎ দুর্ঘটনায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে বলে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর