বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রুহিয়ায় জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওয়াপাড়া পৌরসভার তথ্যসেবা কেন্দ্রের আড়ালে সিন্ডিকেট পাবনায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর মামলা চৌহালী উমারপুরবাসীর দাবি পূরণে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের বিএসসি আটঘরিয়ায় এস,এস,সি,দাখিল, ভোকেশনাল, A+ ও জুনিয়র বৃত্তি প্রাপ্ত ৯০জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দৌলতপুরে চরমাস্তুল মুন্সি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন লোকমান হোসেন স্কাউটের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

পাবনায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মো. ছুফি উল্লাহ্

‎ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

পাবনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. ছুফি উল্লাহ্। বৃহস্পতিবার ( ৭ মে ) সকালে তিনি পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করেন।

‎জেলা পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানান বিদায়ী পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে এবং গার্ড অব অনার প্রদান করা হয়। দায়িত্ব গ্রহণের পর মো. ছুফি উল্লাহ্ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে প্রাথমিক আলোচনা করেন।

 

নবাগত পুলিশ সুপার বলেন, পাবনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনগণের আস্থা অর্জনে জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হবে। এ লক্ষ্যে তিনি জেলা পুলিশের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রেজিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহ এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফ


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর