বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রুহিয়ায় জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওয়াপাড়া পৌরসভার তথ্যসেবা কেন্দ্রের আড়ালে সিন্ডিকেট পাবনায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর মামলা চৌহালী উমারপুরবাসীর দাবি পূরণে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের বিএসসি আটঘরিয়ায় এস,এস,সি,দাখিল, ভোকেশনাল, A+ ও জুনিয়র বৃত্তি প্রাপ্ত ৯০জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দৌলতপুরে চরমাস্তুল মুন্সি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন লোকমান হোসেন স্কাউটের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

চাটমোহর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময়

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ জহুরুল ইসলাম বিশু চাটমোহর প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় এবং প্রেসক্লাব পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (৬ মে) সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. হেলালুর রহমান জুয়েল। সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা প্ররিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বিশু, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি সভাপতি রকিবুর রহমান টুকুন, সহসভাপতি সন্জিত সাহা কিংশুক, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, সাহিত্য ও প্রচার সম্পাদক খন্দকার ইফতেখার টুটুল, কার্যকারী সদস্য শামিম হাসান মিলন প্রমুখ।

বক্তব্য কালে জেলা পরিষদের চেয়ারম্যান প্রেসক্লাবের উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এর আগে জেলা পুরিষদের চেয়ারম্যান প্রেসক্লাবে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময় শেষে তিনি প্রেসক্লাবের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন। এসময় প্রেসক্লাবের সদস্য ও জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর