বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রুহিয়ায় জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওয়াপাড়া পৌরসভার তথ্যসেবা কেন্দ্রের আড়ালে সিন্ডিকেট পাবনায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর মামলা চৌহালী উমারপুরবাসীর দাবি পূরণে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের বিএসসি আটঘরিয়ায় এস,এস,সি,দাখিল, ভোকেশনাল, A+ ও জুনিয়র বৃত্তি প্রাপ্ত ৯০জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দৌলতপুরে চরমাস্তুল মুন্সি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন লোকমান হোসেন স্কাউটের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে পাবনায় আলোচনাসভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৪ মে, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পাবনায় ইয়াং জার্নালিস্ট ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা নবম ওয়েজবোর্ড সঠিকভাবে বাস্তবায়ন করার দাবী জানান। এ ছাড়া সকল ভয়ভীতির উর্ধে থেকে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন।
রোববার বেলা ১১টায় ক্যাফে পাবনা মিলনায়তনে তরুণ সাংবাদিকদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা সভায় বক্তারা এই আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান।
ইয়াং জানালিষ্ট ফোরাম, পাবনার সভাপতি তারেক খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনি ইমরানের সঞ্চালনায় আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আহমেদ মোস্তফা নোমান, সর্ংগঠনের সহ-সভাপতি আর কে আকাশ, অনলাইন পত্রিকা এরোমনি প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক এস এম মাহবুব আলম, আব্দুল কাইয়ুম তমাল, রবিউল ইসলাম রনি, সাদমান সাকিব, রেজা নাবিল, সাদাত বাহার, নীরব প্রমূখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর