সোমবার, ০৪ মে ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঘুষের ২১ লাখ টাকা ফেরত ও নিয়োগ বাতিলের দাবিতে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী কাজল আনসারি নান্দাইলে আন্তঃস্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ “গোপালপুরের হেমনগর জমিদার বাড়ি” স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের উদ্যোগে পরিষ্কার অভিযান, প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরিতে কাজ করছে: এমপি আমিরুল ইসলাম খান আলিম অপরাধীরা যে দলেরই হোক কেউ যেন ছাড় না পায়- আব্দুল আজিজ এমপি দিনাজপুরে ৪৯৯ তম কাব স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স সম্পন্ন

অপরাধীরা যে দলেরই হোক কেউ যেন ছাড় না পায়- আব্দুল আজিজ এমপি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:৪১ অপরাহ্ন

আইনশৃঙ্খলার অবনতিতে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ গুরুদাসপুর থানার ওসিকে উদ্দেশ্য করে বলেন- ‘মাদকসহ চোর-ডাকাত নির্মূলে কঠোরভাবে পুলিশি মনোভাব দেখাতে হবে। অপরাধীরা যে দলেরই হোক কেউ যেন ছাড় না পায়। প্রয়োজনে উপজেলার প্রতিটি ওয়ার্ডে অপরাধ দমন কমিটি গঠণ করুন।’

সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক বিশেষ জরুরী আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন এমপি। এতে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।

এসময় ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্যে এমপি আব্দুল আজিজ বলেছেন- ‘সাতদিনের মধ্যে মাদক কারবারীদের তালিকা জমা দিতে হবে। তাতে নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়। এর আগেও তালিকা চাওয়া হয়েছে। কিন্তু চেয়ারম্যানরা তালিকা দেননি। এবার তালিকা না দিলে ধরে নেওয়া হবে তারা সরকারের ভাল চান না।’

সম্প্র্রতি সরকারি কোয়ার্টারসহ এলাকায় দুঃসাহসিক চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় এই সভার আয়োজন করা হয়। সভায় অন্যদের মধ্যে ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, আব্দুল বারী, মনিরুল ইসলাম দোলন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার সাহা, কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলাম, বিএনপি নেতা দুলাল সরকার, মনিরুজ্জামান হেনা, জাফর ইকবাল নয়ন, তোরাপ সরকার, সাংবাদিক আলী আক্কাছ প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা, ডাকাতি ও চুরির ঘটনায় রহস্য উন্মোচিত না হওয়ায় কঠোর সমালোচনা করে বক্তব্য দেন। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মনজুরুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর