শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

ফরিদপুরে ৩ লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:০২ অপরাহ্ন

পাবনা জেলার ফরিদপুর উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

 

সোমবার ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়নের রতনপুর এলাকার মো: আব্দুল মমিন পিতা মৃত্যু আব্দুল কাদেরর চায়না দুয়ারী জাল কারখানায় অভিযান চালিয়ে আনুমানিক ৩ লাখ টাকার অবৈধ প্রস্তুতকৃত চায়না দুয়ারী জাল এবং জাল তৈরির উপকরণ জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

অভিযানকালে উপস্থিত ছিলেন,ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন, ফরিদপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী, সার্ভেয়ার মো: রিয়াদুল ইসলাম, নাজির মো.জমিরউদ্দিন সরকার, এবং ফরিদপুর উপজেলার পুলিশ প্রশাসন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন বলেন, আমরা আমাদের দেশের জনগণের স্বার্থে দেশের মৎসসম্পদ রক্ষার স্বার্থে এমন অভিযান অভিযান অব্যাহত রাখবো এবং এমন অসাধু চায়না দুয়ারি জাল উৎপাদনকারীদের কঠোর ভাবে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর