শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ স্প্রিং মিটিংয়ে আমন্ত্রিত হওয়ায় এস এম ওবায়দুল্লাহকে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিনন্দন সাতক্ষীরা আশাশুনির কাকবসিয়া পাউবো’র বেড়িবাঁধে ভাঙন,দ্রুত মেরামতে সস্তিতে এলাকাবাসী  আটোয়ারীতে হামের বিস্তার প্রতিরোধে বিশেষ ক্রাশ প্রোগ্রাম ও সচেতনতামূলক কর্মসূচি প্রশাসক জহুরুল ইসলাম বিশুকে সম্মাননা জানালো শহীদ কিরণ ও বুলগানিন স্মৃতি পরিষদ দৌলতপুর অবৈধ তেল মজুদে অভিযান ও অর্থদণ্ড  খাদিজাতুল কুবরা (রাঃ) বালিকা মাদ্রাসার ছবক ও দোয়া অনুষ্ঠান চিকিৎসা নয়, নিপীড়ন: ভূয়া ডাক্তারের হাতে জিম্মি অভয়নগরের মানুষ নিম্ন পদে চাকুরী করেও নান্দাইল ভূমি অফিসে সেবা দিয়ে যাচ্ছে আলম

রায়গঞ্জে সাংবাদিকদের সাথে আলহাজ্ব দুলাল হোসেন খানের মতবিনিময়

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:২৪ অপরাহ্ন

পেশাগত সাংবাদিকদের অন্যতম সংগঠন “রায়গঞ্জ প্রেসক্লাব”এ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক প্রাণবন্ত মতবিনিময় সভা করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব দুলাল হোসেন খান।
আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে ধানগড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হায়দার আব্বাসীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদিরের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলাল হোসেন খান বলেন,তিনি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছেন এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান।তিনি সাংবাদিকদের “সমাজের দর্পণ” আখ্যা দিয়ে বলেন,তাদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমেই সমাজের প্রকৃত চিত্র উঠে আসে।উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য বলেও উল্লেখ করেন তিনি।
তিনি নির্বাচিত হলে উপজেলার অবকাঠামোগত উন্নয়ন,শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরন, উপজেলা যুবদলের সহ-সভাপতি লেলিন হোসেন খান এবং ব্রহ্মগাছা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জহুরুল ইসলাম লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্নসমস্যা,সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরে কার্যকর সমাধানের আহ্বান জানান।সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর