শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ স্প্রিং মিটিংয়ে আমন্ত্রিত হওয়ায় এস এম ওবায়দুল্লাহকে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিনন্দন সাতক্ষীরা আশাশুনির কাকবসিয়া পাউবো’র বেড়িবাঁধে ভাঙন,দ্রুত মেরামতে সস্তিতে এলাকাবাসী  আটোয়ারীতে হামের বিস্তার প্রতিরোধে বিশেষ ক্রাশ প্রোগ্রাম ও সচেতনতামূলক কর্মসূচি প্রশাসক জহুরুল ইসলাম বিশুকে সম্মাননা জানালো শহীদ কিরণ ও বুলগানিন স্মৃতি পরিষদ দৌলতপুর অবৈধ তেল মজুদে অভিযান ও অর্থদণ্ড  খাদিজাতুল কুবরা (রাঃ) বালিকা মাদ্রাসার ছবক ও দোয়া অনুষ্ঠান চিকিৎসা নয়, নিপীড়ন: ভূয়া ডাক্তারের হাতে জিম্মি অভয়নগরের মানুষ নিম্ন পদে চাকুরী করেও নান্দাইল ভূমি অফিসে সেবা দিয়ে যাচ্ছে আলম

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ স্প্রিং মিটিংয়ে আমন্ত্রিত হওয়ায় এস এম ওবায়দুল্লাহকে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিনন্দন

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:৪১ অপরাহ্ন

আগামী ১৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংক গ্রুপ কর্তৃক আয়োজিত ঝঢ়ৎরহম গববঃরহমং-ধ অংশগ্রহণের জন্য আমন্ত্রিত হওয়ায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এস. এম. ওবায়দুল্লাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি।

এক যৌথ বিবৃতিতে যুবদল সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংক এর মতো বৈশ্বিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত এই সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পাওয়া নিঃসন্দেহে একটি গৌরবের বিষয়। এই আন্তর্জাতিক পরিসরে যুবদল নেতা এস. এম. ওবায়দুল্লাহ’র সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং তা থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে জাতীয় উন্নয়নমূলক কর্মকা-ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি । নেতৃদ্বয়, এস এম ওবায়দুল্লাহ’র সর্বাঙ্গীন সাফল্য ও মঙ্গল কামনা করেন।

এছাড়াও তার সাফল্য কামনা করে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, পাবনা জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, হৃদয়ে পাবনার সভাপতি ও গ্রিন টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, পথ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, বৈশাখ উদযাপন পরিষদের আসাদুল ইসলাম শফিক প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর