পাবনা জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক, সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল ইসলাম বিশুকে সম্মাননা জানিয়েছে শহীদ কিরণ ও বুলগানিন স্মৃতি পরিষদ। বেলা ১২টায় পাবনা জেলা পরিষদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ কিরণ ও বুলগানিন স্মৃতি পরিষদের সভাপতি মশিউর রহমান বিপ্লব ও সাধারণ সম্পাদক আর কে আকাশসহ কমিটির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট দিয়ে অভিনন্দন জানান।