শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

চৌহালীতে স্হানীয় বোরো ধানের বাম্পার ফলন, খুশি কৃষক

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিভিন্ন  এলাকায় এবার স্হানীয় বোরো ধান বাম্পার ফলন হয়েছে । ইতোমধ্যেই এ এলাকার কৃষকরা নতুন ধান কাটতে শুরু করেছেন। ফলন ভালো হওয়ায় খুশি স্থানীয় কৃষকরা।
তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে কিছুটা শঙ্কায় আছেন কৃষকরা। ধানের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ধানের দাম আরো বৃদ্ধির দাবি জানিয়েছেন  কৃষকরা।
 উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি স্হানীয় বোরো আবাদে  উপজেলায় ৯৩৭ হেক্টর জমিতে স্হানীয় বোরো ধান রোপন করেছেন কৃষকরা। এবার উপজেলার উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৩০ মেট্রিক টন । কর্তন হয়েছে ৮৫০ হেক্টর জমি।
প্রকৃতি নির্ভর এই আবাদের বর্তমানে লক্ষন ও খুব ভালো দেখা যাচ্ছে। ইতোমধ্যে উপজেলার অধিকাংশ এলাকার মাঠের ফসল পাকতে শুরু করেছে। কোন কোন এলাকায় ধান কাটা শুরু হয়েছে । শেষ পর্যন্ত যদি কিছু দিন আগে শিলাবৃষ্টি হওয়ায় তেমন কোনো ক্ষতি হয়নি।
 কাল বৈশাখীর ছোবল যদি কাটিয়ে উঠতে পারে কৃষক তাহলে তাদের সোনার ফসল ঘরে তুলতে পারবেন তারা ।
উপজেলার খাষকাউলিয়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, আমি এবার দুই একর জমিতে স্হানীয় জাতের ধান আবাদ করেছিলাম। আবাদ খুব ভালো হয়েছে। আধা বিঘা জমির ধান কাটা হয়েছে । এতে বিঘায় ১৬ মন হারে ৮ মন ধান পাওয়া গেছে।  তিনি আরও বলেন, এবারের স্হানীয় বোরো আবাদে সার, কীটনাশক ছাড়া আর কোনো খরচ নেই।
 প্রতি মন স্হানীয় বোরো ধান  বিক্রি হচ্ছে  ১ হাজার ১০০ টাকা ১ হাজার ২০০ টাকা । বর্তমান বাজারে আধা শুকনো প্রতি মন বিক্রি করা হচ্ছে ৯০০ থেকে ১০০০ টাকা দরে।
উপজেলার খাষকাউলিয়া পশ্চিম পাড়া গ্রামের কৃষক মোতালেব প্রামানিক জানান,তিনি  ৮ বিঘা জমিতে স্হানীয় বোরোধান  আবাদ করেছেন।  কিছু দিন আগে শিলাবৃষ্টিতে সামান্য ক্ষতি হলেও ধানের বাম্পার ফলন হবে বলে মনে করছেন। তার এই ৮ বিঘা জমিতে ১২০ থেকে ১২৫ মন ধান হবে।
 উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম  বলেন, এ বছর চৌহালী উপজেলায় ৯৩৭ হেক্টর জমিতে স্হানীয় বোরো ধান আবাদ করা হয়েছে। এতে উৎপাদন লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৩০ মেট্রিক টন চাল। হেক্টর প্রতি গড় ফলন ৪.৫ মে.টন। সামনের দিনগুলোতে যদি কোন রকম প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি না হয় তাহলে এই উৎপাদন লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে।
 তিনি আরও বলেন, বর্তমানে বাজারে তেমন শুকনো ধান বিক্রি করা হচ্ছে না বিধায় ধানের দাম একটু কম। তবে তিনি বলেন শুকনো ধান হলে অবশ্যই কৃষক তার ন্যায্য মুল্য পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর