মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

চাটমোহরে ২ হাজার ৫০০ লিটার অবৈধ ডিজেল ও পেট্রোল জব্দ

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

পাবনার চাটমোহর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের অভিযানে প্রায় আড়াই হাজার লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়।
রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর মোড় থেকে নসিমন ও করিমন যানবাহনে থাকা ১২টি ব্যারেলে ভরা প্রায় ২,৫০০ লিটার জ্বালানি তেল জব্দ করে চাটমোহর থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম সারোয়ার হোসেন জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে তেলের মালিক হিসেবে চাটমোহর উপজেলা সদরের জারদিস মোড় মহল্লার মকবুল হোসেনের ছেলে লিটন এবং নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর (কুজ্যার মোড়) এলাকার আফজাল হোসেনের ছেলে মুকুল হোসেনর নাম উঠে আসে। আটক হয়েছেন কীটনাশক ও তেল ব্যবসায়ী মুকুল হোসেন এবং নসিমন চালক শামসুল।
তারা জানিয়েছেন, বাঘাবাড়ী থেকে তেল কিনে এনেছেন। তবে কোনো বৈধ কাগজপত্র বা অনুমোদন দেখাতে পারেননি। স্থানীয় কয়েকজন জ্বালানি তেল ব্যবসায়ী জব্দকৃত তেলের মান নিয়েও প্রশ্ন তুলেছেন।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জব্দকৃত তেল মথুরাপুর এলাকায় প্রকাশ্য খোলা বাজারে বিক্রি করে দেন।
ইউএনও মুসা নাসের চৌধুরী জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অবৈধ মজুত ও পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানকে স্থানীয়ভাবে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে, কারণ চাটমোহরসহ আশপাশের এলাকায় সম্প্রতি জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর