রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ স্প্রিং মিটিংয়ে আমন্ত্রিত হওয়ায় এস এম ওবায়দুল্লাহকে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিনন্দন সাতক্ষীরা আশাশুনির কাকবসিয়া পাউবো’র বেড়িবাঁধে ভাঙন,দ্রুত মেরামতে সস্তিতে এলাকাবাসী  আটোয়ারীতে হামের বিস্তার প্রতিরোধে বিশেষ ক্রাশ প্রোগ্রাম ও সচেতনতামূলক কর্মসূচি প্রশাসক জহুরুল ইসলাম বিশুকে সম্মাননা জানালো শহীদ কিরণ ও বুলগানিন স্মৃতি পরিষদ দৌলতপুর অবৈধ তেল মজুদে অভিযান ও অর্থদণ্ড  খাদিজাতুল কুবরা (রাঃ) বালিকা মাদ্রাসার ছবক ও দোয়া অনুষ্ঠান চিকিৎসা নয়, নিপীড়ন: ভূয়া ডাক্তারের হাতে জিম্মি অভয়নগরের মানুষ নিম্ন পদে চাকুরী করেও নান্দাইল ভূমি অফিসে সেবা দিয়ে যাচ্ছে আলম

রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সংগীতাঙ্গনে যুক্ত হলো নতুন একটি আবেগঘন গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’। গ্লোবাল প্লাস মিউজিকের ব্যানারে প্রকাশিত এ গানটি ইতোমধ্যেই শ্রোতাদের মাঝে আগ্রহ তৈরি করেছে।
গানটির গীতিকার আমিনুল ইসলাম মিন্টু তার লেখার মধ্য দিয়ে ভালোবাসার সূক্ষ্ম অনুভূতি ও বিচ্ছেদের গভীর বেদনাকে অত্যন্ত সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন। বাস্তব জীবনের প্রেম-ভাঙনের গল্পের পাশাপাশি আবেগের নিখুঁত প্রকাশ তার গীতিকবিতায় বিশেষ মাত্রা যোগ করেছে, যা সহজেই শ্রোতাদের হৃদয়ে দাগ কাটে।
গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ। আর এতে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতার পরিচিত মুখ রবিউল শুভ।
‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ গানটির কথায় উঠে এসেছে ভালোবাসার ভাঙন, প্রতারণা এবং প্রিয়জন হারানোর বেদনাময় গল্প। আধুনিক সংগীতায়োজন ও আবেগঘন কণ্ঠের সমন্বয়ে গানটি শ্রোতাদের হৃদয়ে নাড়া দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শিল্পীদের ভাষ্য, ঈদ উপলক্ষে শ্রোতাদের জন্য ভিন্নধর্মী ও হৃদয়স্পর্শী কিছু উপহার দেওয়ার লক্ষ্য থেকেই গানটি নির্মাণ করা হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের প্রেম, বিচ্ছেদ ও অনুভূতির বাস্তব চিত্র ফুটিয়ে তুলতেই এ আয়োজন।
গানটি ইতোমধ্যে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে এবং দর্শক-শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর