শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চৌহালীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
oplus_0

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার,সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এ প্রতিপাদ্যকে ঘীরে চৌহালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালী উপজেলাতে বর্ণাঢ্য  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার  সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চৌহালী সরকারি কলেজ মাঠ   চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে কাঠাল বাগান গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ শামীম জাহিদ তালুকদার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এইচ এম খোদাদাদ হোসেন।
   এসময় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, চৌহালী থানা অফিসার ইনচার্জ ওসি মোশাররফ হোসেন, সমাজ সেবা অফিসার মোঃ মামুনুর রহমান, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সুত্রধর, উপজেলা শিক্ষা একাডেমিক অফিসার মোঃ খালিদ মাহমুদ, তথ্য আপা  তামান্না হক,কোঃ শহিদুল ইসলাম, এনায়েতপুর প্রেসক্লাবপর সাধারণ সম্পাদক মো, রফিক মোল্লা, চৌহালী উপজেলা প্রেসক্লাব সাবেক সভাপতি মাহমুদুল হাসান, আঃ লতিফ ও ব্যাকের  আবু দাউদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা নারী অধিকার, নারীর ক্ষমতায়ন ও সমাজে নারীর অবদান তুলে ধরেন। তারা নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক নারী দিবসে শিক্ষা মুলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ শামীম জাহিদ তালুকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর