শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

চৌহালীতে ভাঙ্গনরোধ ও বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে নদীপারে মানববন্ধন ও ভিক্ষোভ করেছে স্থানীয়রা

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
oplus_0

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল, চৌহালী সরকারি কলেজ উপজেলা পরিষদ ও মাদ্রাসাসহ ভাঙ্গন থেকে রক্ষা এবং মাটি ও বালুবাহী বাল্কহেড দিনে-রাতে চলাচল বন্ধের দাবীতে তীরবর্তী নদীর পাড়ের লোকজন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের জোতপাড়া যমুনা নদীর ঘাটে গ্রামবাসীর আয়েজনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও ভিক্ষোভ কর্মসূচি পালন  করেন। এতে নদীর  পাড়ের সহস্রাদিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এসময় মানববন্ধনে বক্তারা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নদী ভাঙন রোধে যমুনা পাড়ে জিও ব্যাগ স্থাপন জরুরী হয়ে পরেছে।  দিনে- রাতে মাটি ও বালুবাহী বাল্কহেড এর অবাধ চলাচল বন্ধ করা  না হলে কোটি টাকার বাধ, মানুষের বসত ভিটা,উপজেলা পরিষদ, চৌহালী সরকারি কলেজ সহ প্রাইমারিস্কুল,মাধ্যমিক স্কুল,মাদ্রাসা ও বিভিন্ন স্হাপনা হারিয়ে নিঃস্ব হয়ে যাবে নদীর পাড়ের মানুষেরা।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন জাবিউল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি জাহিদ মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক কারী ময়নুল ইসলাম, খাষকাউলিয়া ইউপি সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ সহ এলাকার সর্ব মহলের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  পরে উপজেলা নির্বাহী দপ্তরে স্মারক লিপি দেয়া হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এইচ এম খোদাদাদ হোসনে বলেন,বরাবরের মতোই নদী ভাঙ্গনের বিষয় আমার অবস্থান স্পষ্ট। ভাঙ্গন রোধে এবং জোরিতদের বিরুদ্বে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর