শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রচারণায় এগিয়ে, বিপুল ভোটে বিজয়ের সম্ভাবনা

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ-সলঙ্গা)আসনের ধানের শীষ মার্কার প্রচার প্রচারণা ও ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন নেতা-কর্মীরা।এ সময় নেতাকর্মীরা ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের হাতে নির্যাতিত,সৎ,যোগ্য,ত্যাগী ও জনসম্পৃক্ত নেতা ভিপি আয়নুল হকের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।এলাকার উন্নয়নে নারী-পুরুষ সবাইকে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ ও ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার অন্য বিশেষভাবে অনুরোধ করেন নেতারা।
ধানের শীষ প্রতীকের প্রার্থী ভিপি আয়নুল হক বিপুল ভোটে বিজয়ী হবেন,এমনটাই জানালেন নির্বাচনী এলাকার ভোটারবৃন্দ।নেতাকর্মীরা আরও জানান,ভিপি আয়নুল হকের নির্বাচনে এলাকায় ধানের শীষের সাংগঠনিক অবস্থা অত্যন্ত মজবুত এবং তারা নির্বাচনের দিন পর্যন্ত মাঠে থেকে বিজয় সুনিশ্চিত করে ঘরে ফিরবেন।ধানের শীষের প্রার্থী ভিপি আয়নুল হক তার নির্বাচনী এলাকার ১৭ টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড,গ্রাম,পাড়া- মহল্লা ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উঠান বৈঠক,পথসভা,জনসভাসহ  ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও ভোট প্রার্থনা করে চলেছেন।বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী ইশতেহার ফ্যামিলি কার্ড,কৃষি কার্ড,শিক্ষা-সংস্কৃতি,শিল্পায়ন,আইটি, অবকাঠামো ও পরিবেশসহ সকল উন্নয়ন প্রকল্পে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে সর্বস্তরের মানুষের সাথে হাতে হাত,বুকে বুক মিলিয়ে কুশল বিনিময় করে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছেন।ভোটাররাও সরাসরি তাদের এলাকার অভাব, অভিযোগ,সম্ভাবনা ও স্থানীয় সমস্যা  সমাধানের কথা তুলে ধরছেন।
এবারের নির্বাচন নিয়ে সাধারণ মানুষদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এ সময় ভোটাররা বলেন,আমাদের এলাকার সব শ্রেণীর মানুষ এক সঙ্গে মিলে মিশে ধানের শীষে ভোট দেবো। এবার ভিপি আয়নুল হক বিপুল ভোটে বিজয়ী হবেন।
সলঙ্গা এলাকার ভোটাররা বলেন,এলাকায় ধানের শীষ প্রচারণায় এগিয়ে আছে  এবং ব্যাপক গণজোয়ার তৈরি হয়েছে,তা রুখে দেয়ার শক্তি কারও নেই।প্রতিটি নেতাকর্মী ও সমর্থকরা ভোটারদের  কাছে গিয়ে ধানের শীষ মার্কায় ভোটসহ গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরে পেতে ভিপি আয়নুল হকের আগামী দিনের বার্তা পৌঁছে দিছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর