মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গার হলি চাইল্ড স্কুলের ঈর্ষণীয় সাফল্য গোপালপুরে এসএসসি ও সমমানে ৩০ শতাংশের নিচে পাস সাত শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০০ কোটির অর্থনীতির ভারুয়াখালীকে সিটি কর্পোরেশনে দেখতে চায় এলাকাবাসী: এমপির সুপারিশে মন্ত্রীর দপ্তরে স্মারকলিপি গোপালপুরে হেমনগরে মাদক, জঙ্গিবাদ ও কিশোর গ্যাং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা সৌদি আরবে আগুনে মৃত্যু; পরিচয় মিলেছে নওগাঁর ১৩ জনের গুণগত শিক্ষায় এগিয়ে রুহিয়ার ব্রাইট স্টার, এসএসসিতে চমক সদ্য ঘোষিত এসএসসির ফলাফলে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ঐর্শনীয় সাফল্য  আটোয়ারীর খাল খনন কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রী সন্তুষ্ট, প্রশংসিত হয়েছেন ইউএনও

বাসাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে হ*ত্যা*র অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন

টাঙ্গাইলের বাসাইলে জমির আইল কাটা নিয়ে বিরোধে আনছার মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া সিকদারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনছার মিয়া ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। অভিযুক্তের নাম লেবু মেলেটারী ওরফে লাবু সিকদার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে আনছার মিয়া বাড়ির পাশের সজ ক্ষেতের আইল কাটছিলেন। খবর পেয়ে লেবু মেলেটারী সেখানে গিয়ে আনছার মিয়াকে গালিগালাজ করে। সেসময় আনছার মিয়ার স্ত্রী এগিয়ে গেলে তাকেও গালিগালাজ করা হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে আনছার মিয়াকে মারধর করে লেবু মেলেটারী। আনছার  মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘নিহতের লাশ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর