শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

প্রিয় সলঙ্গার গল্প’র শীতবস্ত্র বিতরণ

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

প্রতি বছরের ন্যায় এবারেও মানবসেবা মূলক স্বেচ্ছাসেবী সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প” গ্রুপের পক্ষ থেকে গরিব,অসহায় ও দু:স্থ শীতার্ত পরিবারের মাঝে শতাধীক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।আজ শুক্রবার সকাল ১০ টায় সলঙ্গা ফাজিল মাদ্রাসা হল রুমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।শীতে কাতর অনেক দরিদ্র পরিবারই নতুন কম্বল পেয়ে খুশি।শীত নিবারণে কম্বল পেয়ে অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করেন।বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সলঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী কে.এম আমিনুল ইসলাম হেলাল।স্বাগত বক্তব্য রাখেন,সংগঠনের চীফ এডমিন শাহ আলম।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সংগঠনের উপদেষ্টা সহকারি অধ্যাপক আব্দুল মান্নান সরকার,উপদেষ্টা আব্দুস সালাম মাস্টার,সলঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কে,এম আব্দুল মজিদ,সহকারী অধ্যাপক বেলাল হোসেন,এস এম ফারুক হায়দার,হারুন অর রশিদ,শাহিদুল ইসলাম,তুষার তালুকদার,নাজমুল হুদা,রাজু আহমেদসহ অনেকে।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন,শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মত কোন বস্ত্র নেই।সকলের সম্মিলিত প্রচেষ্টাই শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব।শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।
আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা দরিদ্র অসহায় মানুষের জন্য শীত নিবারণে  কিছুটা হলেও লাঘব হবে।সমাজের অসহায়-দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেরা খুশি।ভবিষ্যতেও আমরা এভাবেই অসহায় মানুষের পাশে থাকতে চাই।
বক্তারা আরও বলেন,সমাজের বিত্তবানদের এমন মানব সেবামুলক কাজে এগিয়ে আসা উচিত।”প্রিয় সলঙ্গার গল্প” সংগঠন সব সময়ই সামাজিক কাজ ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছে।সংগঠনের এমন অনেক মানবিক উদ্যোগ ইতিমধ্যেই স্থানীয়দের মাঝে প্রশংসা ও কৃতজ্ঞতার অনুভূতি জাগিয়েছে।কম্বল বিতরণসহ সংগঠনের অনেক মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর