শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় এইচএসসিতে কৃতকার্য অর্জন করলেন সুজানা লক্ষ্য প্রশাসন ক্যাডার হয়ে দেশসেবা ভাঙ্গুড়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উপজেলা-পৌর শাখার ৩১ সদস্যবিশিষ্ট পৃথক কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে সর্বহারা দলের ক্যাম্প কমান্ডার গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযানে ২৭০০ কেজি জেলি জব্দ, দুজনের কারাদণ্ড ঈশ্বরদীতে সাংবাদিক এস এম রাজা’র জন্মদিন উপলক্ষে সংগীনুষ্ঠান সুরের মেলা ৩৬৬ পর্ব অনুষ্ঠিত পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ আটোয়ারীতে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

ভাঙ্গুড়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ১১:১১ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বাদ আসর উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজায় বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মীর পাশাপাশি রাজনৈতিক পরিচয়ের বাইরে থাকা সাধারণ মানুষ, বয়স্ক মুসল্লি, যুবকদের উপস্থিতিও চোখে পড়ে।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন রাজু, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম বুরুজ।

গায়েবানা জানাজার নামাজ পরিচালনা করেন, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আশরাফ আলী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর