শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

এনসিপির কমিটিতে সদস্য করার প্রতিবাদে এনায়েতপুরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

ইছাহাক হোসেন, এনায়েতপুর (সিরাজগঞ্জ):
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

ষড়যন্ত্রমূলভাবে এনসিপির সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটিতে   নুরুল ইসলাম মাস্টারকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় এনায়েতপুর সাবেক সোনালী ব্যাংকের পূর্ব পাশে একটি ঘরের ভিতরে  সংবাদ সম্মেলন করা হয়।
এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার বলেন  আমাকে ষড়যন্ত্রমূলক উদ্দেশ্যপ্রণোদিত ও চরম অসৎ উদ্দেশ্য নবগঠিত জাতীয় নাগরিক  পার্টির  (এনসিপির)  সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির সদস্য করা হয়েছে । সদস্য করার ব্যাপারে আমি সামনে  বা পিছনে কোন কিছুই জানিনা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাগো দলের একুনিষ্ঠ আমি একজন কর্মী আমাকে এনসিপির সদস্য অন্তর্ভুক্ত করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা  জানাই ।
এটা রাজনৈতিক নোংরামি এটি কোন ভুল নয় বরং সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। একটি সুবিধাবাদী মহল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ইতিহাস আদর্শ ও ত্যাগকে পদদলিত করে এ অপকর্মে লিপ্ত হয়েছে।
নুরুল ইসলাম মাস্টার বলেন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে পরিক্ষিত ত্যাগী ও সাহসী নেতা ছিলাম আমি ।তাকে জোরপূর্বক ভিন্ন রাজনৈতিক পরিচয় জড়ানো কেবল বিভ্রান্তি ছড়ানো অপচেষ্টা ছাড়া আর কিছু নয় । শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের  আদর্শের উপর সরাসরি আঘাত এই উপদেষ্টা কখনো মেনে নেওয়া হবে না।
 তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এই বিতর্কিত ও ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত বাতিল করা না হলে, মাঠে অবস্থান নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে ।
 সেই সাথে আরো বলেন আমাকে নিয়ে যে পত্রিকায় লেখালেখি হয়েছে তার প্রতি তীব্র নিন্দা ও ঘৃণা জানাই।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম, এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক সানোয়ার হোসেন বেপারী, লিয়াকত হোসেন লাভু, বিজয় আহমেদ, এনায়েতপুর থানা কৃষকদলের সাধারণ সম্পাদক মুক্তার হাসান, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক হযরত আলী মোল্লা, স্থল ইউনিয়নের বিএনপির  সাবেক যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন বেপারী, থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ, যুগ্ন আহবায়ক হাসমত আলী হাসু, প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর