শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

মাওলানা রফিকুল ইসলাম খান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ):
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাওলানা রফিকুল ইসলাম খান ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর)  বিকেলে নলসোন্দা রক্ত শপথ যুব সংসদ কতৃক আয়োজিত  উল্লাপাড়ার নলসোন্দা ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও  রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান।
মাওলানা রফিকুল ইসলাম খান জানান, খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। খেলাটি জাতীয় মানে হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি।  পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে যুবকদের সাথে নিয়ে এ খেলার আয়োজন করবো।
ফুটবল টুর্নামেন্টে   উপজেলা কানসোনা  হাবিব ফুটবল একাডেমি   দল ২-০ গোলে  মেহেদী এগ্রো ফুটবল ক্লাব দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয় ৬৫ হাজার টাকা ও  পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয় ৪৫ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল বারী, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, সলপ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফজলুল হক, সলপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর