শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় এইচএসসিতে কৃতকার্য অর্জন করলেন সুজানা লক্ষ্য প্রশাসন ক্যাডার হয়ে দেশসেবা ভাঙ্গুড়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উপজেলা-পৌর শাখার ৩১ সদস্যবিশিষ্ট পৃথক কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে সর্বহারা দলের ক্যাম্প কমান্ডার গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযানে ২৭০০ কেজি জেলি জব্দ, দুজনের কারাদণ্ড ঈশ্বরদীতে সাংবাদিক এস এম রাজা’র জন্মদিন উপলক্ষে সংগীনুষ্ঠান সুরের মেলা ৩৬৬ পর্ব অনুষ্ঠিত পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ আটোয়ারীতে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

একদন্ত ইউপি চেয়ারম্যান আলাল বরখাস্ত দায়িত্ব পেলেন প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদ 

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৪:৪২ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত  ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল সাময়িক বরখাস্ত তার স্থলে দায়িত্ব পেলেন ১নং প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদ।
তাকে বরন করে নিলেন ইউপি সদস্যসহ গ্রাম্য পুলিশ ও ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ।
গত ৩ আগষ্ট জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম  স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে এটি নিশ্চিত করেন।
অফিস আদেশের মাধ্যমে জানা যায়, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিম্ন বর্ণিত ইউনিয়ন পরিষদের জন্য বর্ণিত প্যানেল চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ পরিচালনার নিমিত্তে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।
স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৩,১০১ ও ১০২ এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্মারকে জারিকৃত পরিপত্র মোতাবেক আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন পরিষদের জনসভা ও প্রাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিম্নবর্তী ইউনিয়ন পরিষদের জন্য পার্শ্ব বর্ণিত প্যানেল চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ পরিচালনার নিমিত্ত আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।
গত ১৮ নভেম্বর/২৫ ইং তারিখের ৪৬.০০, ৭৬.০০, ০০০, ০১৭, ২৭০০০৫, ২৫-৯১২/১(৭) নং স্মারক পাবনা জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী আলাল ইউনিয়ন পরিষদে তিনটি মাসিক সভায় অনুপস্থিত এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ লিখিত অনাস্থা সীমাহীন অনিয়ম ও দূর্ণীনি অভিযোগ তদন্ত প্রমানিত হয়েছে।
এবং ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোনে আইন বর্হিভূত ও অপরাধ মুলক কার্যাক্রম ইউনিয়ন পরিষদ সহ জনস্বার্থে পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪)(১) ও(খ) ধারা অনুযায়ী উল্লেখিত চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর