শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সলঙ্গায় গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় ফুলজোড় নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় আব্দুল লতিফ খতিব (৩৫) নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল লতিফ সলঙ্গা থানার নলকা ইউনিয়নের চর ফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়,খতিব দীর্ঘদিন ধরে গরু ব্যবসার সঙ্গে জড়িত। গত রবিবার রাতে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায় নি। আজ বুধবার ভোরে স্থানীয়রা সাহেবগঞ্জের ফুলজোড় নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
সলঙ্গা থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে।লাশটি হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর