শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সিরাজগঞ্জ-৩ বিএনপি’র মনোনয়ন পেলেন ভিপি আয়নুল হক 

সলঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গুলশান বৈঠকে সিরাজগঞ্জ- ৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন  ত্যাগী জননেতা ভিপি আয়নুল হক।সোমবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে  প্রার্থী তালিকায় তার নাম ঘোষণা হয়।বিএনপির মনোনয়নকে ঘিরে নির্বাচনী এলাকায় ২০ জন প্রার্থীর ৩১ দফার লিফলেট বিতরণ,উঠান বৈঠক,জনসভা,পথসভা,ভোট প্রার্থনাসহ নানা গুঞ্জনের পর দলের নীতি নির্ধারকদের হাই কমান্ডে ভিপি আয়নুল হকের নাম ঘোষণা হওয়ার খবরে নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মী ও ভোটারদের মাঝে আনন্দ উল্লাস শুরু হয়।তৃণমূলের দলীয় নেতাকর্মীরা জানান,দলীয় হাই কমান্ডের সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত গ্রহণে আমরা অত্যন্ত খুশি।সাবেক ছাত্রনেতা ভিপি আয়নুল আওয়ামী দুঃশাসনামলেও রাজপথ থেকে সরে দাঁড়ায় নি।ভিপি আয়নুল একজন  দৃঢ়তার প্রতীক,সাহসীকতার নেতা ও ত্যাগের প্রতিচ্ছবি।
তিনি রাজপথের একজন লড়াকু সৈনিক ও পরীক্ষিত নেতা। আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়ন,জেল-জুলুম সহ্যকারী কারাবরণ নেতা।মনোনয়ন প্রার্থী সাবেক এমপি মরহুম আব্দুল মান্নান তালুকদার পুত্র রাহিদ মান্নান লেনিন তার প্রতিক্রিয়া জানান,বিএনপি একটি সুসংগঠিত দল। দলীয় সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত নির্দেশনা।দলের হাই কমান্ড ভিপি আয়নুল ভাইকে  মনোনয়ন দিয়েছেন।এতে আমিও খুশি। তাই তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।মনোনয়ন পেয়ে মুঠোফোনে ভিপি আয়নুল হক মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে তার প্রতিক্রিয়ায় জানান,সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ,তাড়াশ- সলঙ্গা আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দেয়ায় হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানসহ শ্রদ্ধা জানাই দলের হাই কমান্ড ও সিনিয়র নেতৃবৃন্দকে।আরও শ্রদ্ধা ও ভালোবাসা জানান নির্বাচনী এলাকার সহযোদ্ধা ও নেতা কর্মীদের প্রতি।যারা বিএনপির রাজনীতি করতে গিয়ে নির্যাতন,মামলা-হামলার শিকার হয়েছেন।পরিশেষে তিনি তার নির্বাচনী এলাকার সকল ভোটার ভাই-বোনদের ভালোবাসা ও ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর