মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত কৃষকদের নিয়ে রুহিয়ায় পার্টনার প্রকল্পের পিএফএস গ্যাপ স্কুলের ২য় সেশন অনুষ্ঠিত ‎অভয়নগরে চুরি যাওয়া দুই গরু উদ্ধার না হওয়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবোত্তর ৪নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা  সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন ‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সাঁথিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ ফরিদ হোসেনকে বিদায় সংবর্ধনা

শামীম আহমেদ, সাঁথিয়া(পাবনা):
আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৯:১৫ অপরাহ্ন

পাবনা জেলার সাঁথিয়া উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে   ফিল্ড সুপারভাইজার মোঃ ফরিদ হোসেনকে এক বিদায়ী  সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে নতুন ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ আলীকে ফুলেল শুভেচ্ছা ও সাদরে বরণ করে নেওয়া হয়।

আজ সোমবার ২৮ অক্টোবর ২০২৫ ইং সকাল ১১টায় সাঁথিয়া  উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে  ইসলামিক ফাউন্ডেশন, সাঁথিয়া উপজেলা কার্যালয়ে এ বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষিকা  ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেনের দীর্ঘদিনের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং নতুন সুপারভাইজার মোহাম্মদ আলীর প্রতি সাফল্য ও দায়িত্ব পালনে শুভকামনা জানান।

শেষে বিদায়ী অতিথিকে স্মারক উপহার ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানটির  দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর