মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত কৃষকদের নিয়ে রুহিয়ায় পার্টনার প্রকল্পের পিএফএস গ্যাপ স্কুলের ২য় সেশন অনুষ্ঠিত ‎অভয়নগরে চুরি যাওয়া দুই গরু উদ্ধার না হওয়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবোত্তর ৪নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা  সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন ‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আটঘরিয়ায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত, আগামী নির্বাচনে হাবিবকে বিজয়ী করার আহবান

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৯:৩৬ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেবোত্তর ইউনিয়ন শাখার ১ নং ওয়ার্ড এর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায দেবোত্তর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে জুমাইখিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সভায় সভাপতিত্ব করেন ১ নং ওয়াড বিএনপির সভাপতি আনসার আলী প্রামাণিক।
সাধারণ সম্পাদক আব্দুল বাতেন এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন,
দেবোত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দার, সাধারণ সম্পাদক কাওসার আলম, সাংগঠনিক সম্পাদক রতন মোল্লা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন মজনু প্রমুখ।
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান টিটু, চাঁদভা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পাঞ্জাব আলী, যুবদলের আহবায়ক আনোয়ারুল ইসলাম,
পৌর শ্রমিক দলের সভাপতি আলামিন হোসেন সহ ১ নং ওয়াড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সবচেয়ে কঠিন, নির্বাচনকে সহজ ভাবা যাবে না।

তাই সকল নেতাকর্মীদের উপর আমাদের ভালো বাসার আস্থার প্রতিফলন হচ্ছে আগামী নির্বাচনে হাবিব ভাইকে সুন্চিত বিজয় ছিনিয়ে আনতে হবে।

তাই আমাদের প্রার্থী জেলা বিএনপির আহবায়ক পাবনা-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী গণমানুষের নেতা হাবিবুর রহমান হাবিবকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।
আমাদের নেতাকর্মীদের টার্গেট প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে মা,চাচি,বোন, খালা ফুফু,ভাই সহ সকল আত্মীয় স্বজনদের কাছে গিয়ে বিনয়ের সাথে ধানের শীষের ভোট চাইলে হবে হাবিব ভাইয়ের জন্য।
বক্তারা আরও বলেন, দলের মধ্যে সব ভেদাভেদ মনোমালিন্য হিংসা বিষেদ, মানঅভিমান ভুলে গিয়ে দীর্ঘ ১৭ বছরের ফসল ঘরে তুলে আনতে হবে। এবং হাবিব ভাইকে মন্ত্রী বানিয়ে সবাই ঘরে ফিরবো এটাই হচ্ছে আমাদের ওয়াদা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর