মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত কৃষকদের নিয়ে রুহিয়ায় পার্টনার প্রকল্পের পিএফএস গ্যাপ স্কুলের ২য় সেশন অনুষ্ঠিত ‎অভয়নগরে চুরি যাওয়া দুই গরু উদ্ধার না হওয়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবোত্তর ৪নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা  সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন ‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

হৃদয়ে পাবনার আয়োজনে কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১১:২৬ অপরাহ্ন

পাবনায় ১৫ অক্টোবর থেকে পাবনা জেলার ১৯৭ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ৬ দিনব্যাপী “পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা” শুরু হয়েছে। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে চলমান এই মেলা চলবে আগামী ২০ অক্টোবর পযর্ন্ত। এ উপলক্ষে রবিবার বিকাল ৪টায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা (ক গ্রুপ: শিশু থেকে ২য় শ্রেণী  # কবিতার নাম- “আমাদের গ্রাম”/কবি বন্দে আলী মিয়া,  খ গ্রুপ: ৩য় থেকে ৫ম শ্রেণী   # কবিতার নাম- “ঘাসফুল”/ জ্যোতিরিন্দ্র মৈত্র, গ গ্রুপ: ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী # কবিতার নাম- “এদেশে শ্যামল রঙ রমণীর সুনাম শুনেছি” কবি ওমর আলী) অনুষ্ঠিত হয়।

এছাড়াও পাবনা উৎসব উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে চিত্রাংকন প্রতিযোগিতা (ক গ্রুপ: শিশু থেকে ২য় শ্রেণী, (বিষয়বস্তু- “আমাদের গ্রাম”); খ গ্রুপ: ৩য় থেকে ৫ম শ্রেণী,   বিষয়বস্তু- “আমার শৈশব” এবং গ গ্রুপ: ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী, বিষয়বস্তু- “আমার দেখা পাবনা”।) এবং লোক নৃত্য প্রতিযোগিতা (ক গ্রুপ: শিশু থেকে চতুর্থ শ্রেণী, খ গ্রুপ: পঞ্চম থেকে অষ্টম শ্রেণী, গ গ্রুপ: ৯ম থেকে উম্মুক্ত) অনুষ্ঠিত হয়।

৬ দিনব্যাপী “পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায়” পাবনাবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর