মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত কৃষকদের নিয়ে রুহিয়ায় পার্টনার প্রকল্পের পিএফএস গ্যাপ স্কুলের ২য় সেশন অনুষ্ঠিত ‎অভয়নগরে চুরি যাওয়া দুই গরু উদ্ধার না হওয়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবোত্তর ৪নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা  সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন ‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

দুই ফার্মেসিকে ভ্রাম্যমান আদালতের ৬ হাজার টাকা জরিমানা

মো: রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৯:৩৫ পূর্বাহ্ন
oplus_2

পাবনার চাটমোহর পৌর সদরের পুরাতন বাজার এলাকায় ১৬ই অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি ফার্মেসিকে ৬০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পাবনা জেলার ড্রাগ ইন্সপেক্টর এবিএম মাহমুদুল ইসলাম সহ থানা পুলিশ ও সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পুরাতন বাজার এলাকার মতিন ফার্মেসী ও ইসলাম ফার্মেসিকে তিন হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মেয়াদোত্তীর্ণ ঔষধ ও স্যাম্পল রাখার দায়ে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর