মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত কৃষকদের নিয়ে রুহিয়ায় পার্টনার প্রকল্পের পিএফএস গ্যাপ স্কুলের ২য় সেশন অনুষ্ঠিত ‎অভয়নগরে চুরি যাওয়া দুই গরু উদ্ধার না হওয়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবোত্তর ৪নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা  সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন ‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদভায় বিএনপির বর্ধিত সভায় ধানের শীষের ভোট চাওয়ার আহ্বান জানান নেতাকর্মীদের

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ১৪ অক্টোবর সন্ধ্যায় চাঁদভা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মোল্লা।

এসময় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম।
চাঁদভা ইউনিয়ন বিএনপির আয়োজনে চাঁদভা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পাঞ্জাব আলী সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আজাহার আলী খান, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফি উদ্দিন শেখ, পৌর বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন তুষার প্রমুখ।
উক্ত বর্ধিত সভায় চাঁদভা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচন। আমাদের প্রানের নেতা পাবনা-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবকে বিপুল পরিমাণ ভোট দিয়ে বিজয় করতে হবে।
প্রতিদিন আপ ওয়াডে ওয়াডে গিয়ে হাবিব ভাইয়ের জন্য ভোট চাইতে হবে। সকাল থেকে রাত পর্যন্ত যেখানে যার সাথে দেখা হবে সেখানেই ধরনের শীষের ভোট চাইতে হবে।
আমরা সবাই মিলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে ধানের শীষের মনোনীত যে প্রার্থী হবে তারই নির্বাচন করে জয় লাভ করা ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর