শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

পাবনায় দুই ট্রাকের মুখোমুখি সং*ঘ*র্ষে চালক নি*হ*ত

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সবুজ প্রমানিক (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় চালক- হেলপারসহ আরও ৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের পৌর এলাকার অরণকোলা হারুখালির মাঠের সামনে বটতলায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া বড়মাটিয়া গ্রামের খোকন প্রমানিকের ছেলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর এতথ্য নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার চুকাই গ্রামের শিমুল হোসেনের ছেলে নাজমুল হোসেন (৩০) একই উপজেলার কৃষ্টপুর গ্রামের মালেক হোসেনের ছেলে বাবু মিয়া (৩০) ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ওহেদ মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (৩৫)।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে ঈশ্বরদী ট্রাক স্ট্যান্ড থেকে একটি খালি
ট্রাক ঈশ্বরদী থেকে পাবনা অভিমুখে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে ঢাকা থেকে আসা একটি পন্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত হয়। এতে চালক- হেলপারসহ ৩ জন আহত হয়।
খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়,  ট্রাকের ভেতর থেকে চালক সবুজের মরদেহ উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর জানান, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এতে ৩ জন আহত হয়েছেন। আমরা মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল শেষে ময়নাতদন্ত জন্য মরদেহটি
পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি সড়ক দুর্ঘটনা আইনে মামলা নথিভূক্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর